ঢাকা ক্লাবে রূপায়ণ সিটির আয়োজনে ঐতিহ্যবাহী মেজবান

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবে রূপায়ণ সিটির উদ্যোগে হয়ে গেল মেজবান। গত শুক্রবার দুপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।

মেজবান অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ রূপায়ণ গ্রুপ এবং ঢাকা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, আজকের দিনে এমন একটি আয়োজন সত্যিই চমৎকার। আমরা এখানে অংশ নিতে পেরে আনন্দিত। রূপায়ণ গ্রুপ ঢাকা শহরের বড় একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের কল্যাণে রূপায়ণ গ্রুপ কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন বলেন, রূপায়ণ গ্রুপ একটি ব্র্যান্ড, যা ঢাকা শহরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ঢাকা শহরের নাগরিকদের নিয়ে তাদের ভাবনা-উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম বলেন, আপনারা জানেন, ঢাকা ক্লাব ১১৫ বছরের ঐতিহ্যবাহী ক্লাব। ঢাকা ক্লাবের সঙ্গে রূপায়ণের সংযোগ অনেক আগে থেকেই। এই মেজবান দীর্ঘ ১৫ বছর ধরেই চলে আসছে। আমাদের মেম্বার ও তাদের পরিবারবর্গ তা উপভোগ করেছে বলে আশা করি।

তিনি আরও বলেন, ঢাকা শহরের আবাসন সংকট নিরসনে ঢাকার বাইরে সিটি তৈরিতে প্রথম উদ্যোগ নেয় রূপায়ণ সিটি। আমরা যেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্যই রূপায়ণের সঙ্গে ঢাকা ক্লাবের এই সংযোগ। রূপায়ণ গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমি প্রথমে রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানাই। আজকের এ দিনটিতে অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমাদের ক্রিকেট টিমের অনেকের সঙ্গেও দেখা হয়েছে। রূপায়ণ সিটি তাদের কাজের মাধ্যমে মানুষের মাঝে মেলবন্ধনের সুযোগ তৈরি করেছে।