মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষ থেকে রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করা হয় ‘প্রাণের একুশ প্রত্যয় মেলার’।
প্রভাতফেরির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের। এরপর ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘মোরগ লড়াই’ এবং সব বয়সীদের জন্য ‘অন্ধের হাঁড়ি ভাঙা’ ও ‘ঝুড়িতে বল নিক্ষেপ’সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, গ্রাহকদের কথা চিন্তা করে স্মরণীয় দিনগুলোতে চিত্তবিনোদনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে রূপায়ণ হাউজিং এস্টেট। প্রতিটা খেলায় শিশুসহ সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো; আনন্দ-উল্লাস আর ভালোবাসায় সবাই মেতেছিল পুরোটা সময় জুড়ে।
রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান বলেন, ‘নগরবাসীর আধুনিক চাহিদা এবং মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তাদের প্রত্যেকটি আবাসন প্রকল্প সেভাবেই গড়ে তোলে যেখানে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গাসহ আধুনিক জীবনের সব অনুষঙ্গ বিদ্যমান। রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম, বসুন্ধরা এরিয়ার সর্বপ্রথম কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আধুনিক এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এক আদর্শ উদাহরণ। এটি শুধু একটি বাসস্থান নয়, বরং এটি নাগরিকদের জন্য একটি উন্নত জীবনযাপনের রোল মডেল।’
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক এবং হেড অব ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কামাল হোসেনসহ অন্যরা।