পুলিশে ব্যাপক রদবদল ও পদোন্নতি

পুলিশে ব্যাপক রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজিসহ ৫৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয়। তা ছাড়া ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদোন্নœতি দেওয়া হয়। বদলি হওয়াদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হানউদ্দিন খানকে সিআইডিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‌্যাবে, ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‌্যাবে, পিবিআইয়ের সফিজুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, ২ এপিবিএনের আলী আহমদ খানকে এপিবিএনে (পার্বত্য জেলাগুলোর কার্যালয়), সারদার মো. মাসুদুর রহমানকে সিআইডিতে, জাতীয় জরুরি সেবার মোহাম্মদ তবারক উল্লাহকে সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ মিজানুর রহমানকে এসপিবিএনে, ডিএমপির বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজিসহ ৫৩ কর্মকর্তাকে বদলি করা হয়।

অন্য একটি প্রজ্ঞাপনে পুলিশের ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। বদলি ও  পদোন্নতিপ্রাপ্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।