পটেটো ওয়েজেস

সারা দিন রোজা রাখার পর ইফতার হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর। সহজে বানানো যায় এমন পদ তৈরি করেছেন নাদিয়া নাতাশা

উপকরণ

আলু ৩টি, অরিগানো সিকি চা চামচ, পাপরিকা আধা চা চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি

১. আলু লম্বালম্বি ওয়েজেসের আকারে কেটে ঠা-া পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

২. কেটে রাখা আলু লবণ দিয়ে আধা সেদ্ধ করে ভালো করে পানি ঝরিয়ে রাখুন।

৩. এখন আলুর টুকরোগুলো বাকি সব উপকরণে মিশিয়ে নিন।

৪. ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রিতে ১৫ থেকে ২০ মিনিট বেক করে পরিবেশন করুন মজাদার পটেটো ওয়েজেস।