সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. কত সালে বিমসটেক প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে
২. বিমসটেকের সদস্য দেশ কয়টি?
উত্তর : ৭টি
৩. বিমসটেকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকায়
৪. বিমসটেকের দাপ্তরিক ভাষা কোনটি?
উত্তর : ইংরেজি
৫. বিমসটেকের ভূতপূর্ব পূর্ণনাম কী ছিল?
উত্তর : Bangladesh, India, Myanmar, Sri Lanka & Thailand Economic Cooperation
(BIMST-EC)
৬. বিমসটেকের বর্তমান পূর্ণরূপ কী?
উত্তর : Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation (BIMSTEC)
৭. বর্তমানে বিমসটেক-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ
৮. ইন্টারনেট কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
৯. ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ
১০. বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কবে?
উত্তর : ১৯৯৬ সালের ৪ জুন
১১. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় কত সালে?
উত্তর : ১৯৮৯ সালে
১২. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : কাঠমান্ডু
১৩. ভারত-শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর : পক প্রণালি
১৪. HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে?
উত্তর : ২০১৭ সালে।
১৫. গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২০০২ সালে
১৬. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর : নাফ
১৭. বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর : ভারত
১৮. : বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : ব্রাজিল
গ্রন্থনা : এজাজ পারভেজ