ইন্দোনেশিয়াগামী ১২৫ নারী-শিশু গভীর সমুদ্রে আটক

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করে।’