দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব পুরস্কার তুলে দেন। 

পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকস। 

বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলন ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে।