পটুয়াখালীর বাউফলে দেশ রূপান্তর প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউফলে কর্মরত সাংবাদিরা উপস্থিত থেকে প্রতিবাদ জানান।
এতে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের প্রতিনিধি মো জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সবুজ সরকার, এইচএম হান্নান (এনটিভি), আনন্দ টিভির প্রতিনিধি এম নাজিমউদ্দিন, মো. মহসিন, আবু বক্কর মিল্টন, ফয়সাল মোল্লা, রাসিদুল ইসলাম ইজাজ, নুরুল আমিন আজাদি, শফিকুল ইসলাম মিঠু, আবু রায়হান, মো. সোহেল, মো হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সাধারণ জনতা।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশ বৈষম্যমুক্ত হয়েছে। কিন্তু সাংবাদ কর্মীরা এখন নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এ ধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। অভিযুক্ত ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।