দুমকিতে অভিযুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে অভিযুক্ত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১২পিস ইয়াবা, নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের পবিপ্রবি নতুন বাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাজউদ্দিন খান (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৬০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামি মাসুম (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় পৃথক আরেক অভিযানে আব্দুর রহমান হাওলাদার (২৪) ও সাকিব হাওলাদার (২০) নামে দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে পলাশ (২৬)-এর নাম উঠে এসেছে।

দুমকি থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হবে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত