২৬ বছরে পা রাখল দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গত সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।
এর আগে একুশে স্টুডিওতে কেক কেটে উৎসবের শুরু করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী সংগঠন, সাংস্কৃতিক-শিক্ষাবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ একুশে টেলিভিশনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।