আলোকচিত্রপুরাণ গ্রন্থের প্রকাশনা উৎসব কাল

আগামীকাল শুক্রবার, বিকেল ৫টায় ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে সাহাদাত পারভেজ সম্পাদিত আলোকচিত্রপুরাণ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ। বাংলায় ফটোগ্রাফির আদি প্রবন্ধগুলোর এক অনবদ্ধ প্রকাশনা আলোকচিত্রপুরাণ।

বইটি নিয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও শিক্ষাবিদ ড. শহিদুল আলম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম, আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও কিউরেটর তানজিম ওয়াহাব।

সম্পাদক সাহাদাত পারভেজ ও কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন এই বইয়ের পেছনের গল্প তুলে ধরবেন।