তিন মাসে পূর্ণাঙ্গ হলো আহ্বায়ক কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস আগে ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেলেও পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছে বাঁশখালীর ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন।

আলোচিত এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে গত বছরের ১ সেপ্টেম্বর বিলুপ্ত করে দেওয়া হয়েছিল তৎকালীন আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি। প্রায় পাঁচ মাস কমিটিশূন্য থাকার পর গত ২ ফেব্রুয়ারি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়। ওই সময় লিয়াকত হোসেন তার পদ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

গতকাল ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঠিক রাখা হলেও যুগ্ম আহ্বায়ক পদ থেকে লিয়াকত হোসেন বাদ পড়েছেন। নতুন যুক্ত হয়েছেন আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু।

সদস্য হিসেবে যারা স্থান পেয়েছেন তারা হলেন শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ইফতেখার মহসিন চৌধুরী, মোস্তাক আহমদ খান, এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, ছলিম উদ্দিন চৌধুরী, মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাতুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসীম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফজলুল কবির ফজু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ঈসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহীম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন।