চীনকে শান্তি ও সংলাপের বার্তা দিলেও দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার তিনি জানান, প্রতিরক্ষা জোরদারে কাজ চালিয়ে যাবে তাইওয়ান।
রাজধানী তাইপেইয়ের প্রেসিডেন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন লাই চীনের প্রতি শান্তির বার্তা দেন। তিনি বলেন, আমি শান্তির পক্ষে। কারণ শান্তি অমূল্য এবং যুদ্ধে কোনো বিজয়ী নেই। তবে শান্তি চাওয়ার সময় আমাদের কোনো স্বপ্ন বা ভ্রমে থাকা উচিত নয়। তিনি আরও বলেন, ‘তাইওয়ান যুদ্ধের জন্য প্রস্তুতি চালিয়ে যাবে। কারণ যুদ্ধের প্রস্তুতিই যুদ্ধ এড়ানোর শ্রেষ্ঠ উপায়। চীন অবশ্য প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করেছে এবং তার একাধিক সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। লাই বলেন, আমি আবারও পুনরাবৃত্তি করছি যে- ঘিরে রাখার পরিবর্তে বিনিময় এবং সংঘাতের পরিবর্তে সংলাপ হওয়া উচিত।