সুইস রিসোর্টের কাছে মিলল ৫ অভিযাত্রীর মরদেহ

সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছ থেকে ৫ অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানায়, শনিবার ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশ হর্ন পর্বতের চূড়ায় ওঠার পথে একদল পর্বতারোহী কয়েকটি পরিত্যক্ত স্কি বোর্ড দেখতে পান। এরপর জরুরি সেবা বিভাগে জানানোর একদিন পরই স্কিয়ারদের মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার স্থানীয় পুলিশ জানায়, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে অ্যাডলার হিমবাহ সামিটের নিচে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকারী প্রতিষ্ঠান এয়ার জারমাট জানায়, সুইস-ইতালিয়ান সীমান্তের কাছের এলাকায় মরদেহগুলো পাওয়া যায়। এক জায়গায় পাওয়া গেছে তিনটি মরদেহ এবং একটি সংকীর্ণ তুষারের চাঁইয়ের ওপর কিছুটা উঁচুতে পাওয়া গেছে দুটি মরদেহ। তবে এখনো

তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেখানকার প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে।