মির্জাপুরে পৃথক মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক মামলায় স্ত্রী গ্রেপ্তারের চতুর্থদিন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হলেন তার স্বামী। গ্রেপ্তার হওয়া ওই দম্পতির একজন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম সিকদার এবং অপরজন তার স্ত্রী রুবি আক্তার। 

রবিবার (১লা জুন) রাত ৮টার দিকে একটি হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে মির্জাপুর বাজার এলাকায় অবস্থিত সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে সেলিম সিকদারকে এবং গত ২৮ মে তার স্ত্রী রুবি আক্তারকে ৭০ পিস ইয়াবা ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সেলিম সিকদার পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামের সাবেক সেনা সদস্য কফিল উদ্দিনের সন্তান। এছাড়া তিনি মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। 

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন পিপিএম বলেন, সেলিম সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।