শুরু হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াই। ঐতিহাসিক লর্ডসে আজ বুধবার থেকে শুরু হওয়া ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর বৈশ্বিক আসরের কোনো শিরোপা জেতার সুযোগ প্রোটিয়াদের সামনে।
গত ৩০ বছরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা অনেক ক্ল্যাসিক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। তবে, কোনো টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম। তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মত ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসরে। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন হলেও দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার ফাইনালে উঠল।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকলটন, ওয়ায়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।