ম্যাচের তখন ৭৮ মিনিট চলছে। কলম্বিয়ার প্রবল আক্রমণের সামনে ১-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা তখন হারের শঙ্কায়। তার ওপর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো ফার্নান্দেজ। এমন পরিস্থিতিতে ৭৮ মিনিটে লিওনেল মেসিকে তুলে নিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান সবাই। ১-১ গোলে ম্যাচ ড্র করার পর স্কালোনি জানালেন মেসিকে তুলে নেওয়ার আসল কারণ।
বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরুটাই হয়েছিল চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসির দুর্দান্ত এক আক্রমণ দিয়ে। ম্যাচজুড়ে তিনি কিছু সুযোগ তৈরি করলেও গোল পাননি। মেসিকে উঠিয়ে নেওয়ার পর ক্রিশ্চিয়ান রোমেরোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে। আর্জেন্টিনা যখন হারের শঙ্কায় ছিল, তখনই ত্রাতা হয়ে দাঁড়ান থিয়াগো আলমাদা। ৮১ মিনিটে দারুণ এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে 'লিও শুরু থেকেই খেলবে' জানালেও স্কালোনি ম্যাচ শেষে বলেন, ‘মেসি আজ মাঠে নামতে চায়নি। যখন জানতে পারল, একাদশে দুটি পরিবর্তন আনা হচ্ছে, তখন সে বলল যে তার মাঠে নামা উচিত। তাই আমি তাকে মাঠে নামিয়ে দেই। অন্যথায় সে হয়তো খেলত না। তাই শেষ পর্যন্ত মেসির বদলি হিসেবে আমি সেই খেলোয়াড়কেই (এজেকিয়েল পালাসিওস) নামিয়েছি, যার মূলত শুরুর একাদশে খেলার কথা ছিল।’
প্যালাসিওস এবং হুয়ান ফয়েথকে খেলানোর পরিকল্পনা ছিল স্কালোনির। কিন্তু মেসি নিজেই পরিস্থিতি মূল্যায়ন করে বেঞ্চে গিয়ে পরিবর্তনের পরামর্শ দেন। যার ফলে স্কালোনি প্যালিসিওসের পরিবর্তে আর্জেন্টিনা অধিনায়ককে মাঠে নামাতে বাধ্য হন। তবে দিনশেষে আর্জেন্টিনা জিততে পারেনি। এতে অবশ্য তাদের কোনো সমস্যাও হয়নি। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই আছে। বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছে আগেই।
ভাঙাগড়ার মাঝে যেভাবে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করল ব্রাজিল
কলম্বিয়ার কাছে আবার হোঁচট খেলো আর্জেন্টিনা
ভিনির গোলে বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল