ফিন্যান্স ও ব্যাংকিং

তৃতীয় অধ্যায় : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার

বহুনির্বাচনী

(্গত সংখ্যার পর)

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

উত্তরা ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ২০ টাকা মূল্যের ৭৫ লাখ শেয়ার আছে। কোম্পানি ২০২০ সালে ৩ ঃ ১ অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে। জিদানের ওই কোম্পানির ৭৫০টি শেয়ার আছে।

২৬. স্টক লভ্যাংশ পাওয়ার পর জিদানের শেয়ার সংখ্যা কত হবে?

ক. ৬৫০                         খ. ৮৫০

গ. ৯৫০                         ঘ. ১,০০০

২৭. স্টক লভ্যাংশ ঘোষণার পর উত্তরা ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার সংখ্যা কত হবে?

ক. ২৫ লাখ                                 খ. ৫০ লাখ

গ. ৭৫ লাখ                                 ঘ. ১ কোটি

২৮. ‘ইউনিলিভার কোম্পানি লিমিটেড’-এর বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দেখে জনাব মাহফুজ তা কেনার আবেদন করেছেন। জনাব মাহফুজ কোন বাজার থেকে শেয়ার কিনতে চাচ্ছেন?

ক. মাধ্যমিক বাজার                       খ. পুঁজিবাজার

গ. প্রাথমিক বাজার                       ঘ. বিনিয়োগ বাজার

২৯. বিনিয়োগের খাত হিসেবে সাধারণ শেয়ারের রয়েছে-

ক. নিজস্ব স্বকীয়তা                        খ. নিজস্ব আওতা    

গ. নিজস্ব সুবিধা               ঘ. নিজস্ব অসুবিধা

৩০. তহবিল সংগ্রহে স্টক এক্সচেঞ্জ কাকে সাহায্য করে? 

ক. আর্থিক প্রতিষ্ঠানকে                   খ. ব্যাংককে

গ. পাবলিক লিমিটেড কোম্পানিকে    ঘ. বিমা কোম্পানিকে

৩১. বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে

র. স্থায়ী সম্পত্তি                রর. দলিলপত্র

ররর. সোনা-গহনা

নিচের কোনটি সঠিক?       

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর  

৩২. সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীসের দ্বারা নিয়ন্ত্রণ করে?

ক. নিজের ক্ষমতা দ্বারা                   খ. আইন প্রয়োগ দ্বারা

গ. বুদ্ধি দ্বারা                                ঘ. ভোটাধিকার দ্বারা

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সিলভা লিমিটেড ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। প্রতিটি শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির মানুষ শেয়ার ক্রয় করতে পারে।

৩৩. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?

ক. সমবায় সংগঠন                       

খ. অংশীদারি সংগঠন

গ. পাবলিক লিমিটেড কোম্পানি       

ঘ. প্রাইভেট লিমিটেড কোম্পানি       

৩৪. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে

ক. সুদ                           খ. কমিশন 

গ. বোনাস                                  ঘ. লভ্যাংশ       

৩৫. বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে? 

ক. প্রাথমিক বাজার                       খ. সেকেন্ডারি বাজার

গ. মূলধন বাজার              ঘ. স্টক বাজার

উত্তর

২৬. ঘ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ, ৩১. ক, ৩২. ঘ, ৩৩. গ, ৩৪. ঘ, ৩৫. খ