চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত হবে। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশে কারিগরি সহায়তা দিচ্ছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫-এর ফল ১০ জুলাই দুপুর ২টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। এতে আরও বলা হয়, পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।
গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এদিকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
ফল জানা যাবে যেভাবে : আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল পাওয়া যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিএেসএসসির ফল প্রকাশে কারিগরি সহায়তা দিচ্ছে টেলিটক
ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের নিয়ম : : RSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন : ১০১, ১০২, ১০৩। আবেদনের সময় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিপত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা।