আজ উইম্বলডনের মেয়েদের একক ফাইনালে মুখোমুখি হচ্ছেন পোল্যান্ডের ইগা সোয়ানটেক ও আমেরিকার আমান্দা আনিসিমোভা। এই ম্যাচের বিজয়ী আজকের দিনেই জিতবে ৩ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪২ কোটি টাকার পুরস্কার, যা কোনও টেনিসার জন্য এক বিশাল অর্জন।
সোয়ানটেক, যিনি ইতিমধ্যেই ৫ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন, আজ গ্রাসকোর্টে প্রথম বার উইম্বলডন জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। ২৪ বছর বয়সী এই পোলিশ তারকা ফরাসি ওপেন ও ইউএস ওপেনসহ বিভিন্ন বড় টুর্নামেন্টে শীর্ষস্থানে ছিলেন। যদিও গত বছর এক সময় ডোপিং সংক্রান্ত ঝামেলা ও মানসিক চাপের কারণে তার খেলা থেমে গিয়েছিল, এই উইম্বলডনে ফিরে এসে সে নিজেকে আবারো শক্তিশালী প্রমাণ করেছে। ফাইনালে ওঠার আগে মাত্র এক সেট হেরেছেন।
সোয়ানটেক বলেছেন , “আমি বড় লক্ষ্য সেট করি না, আমি প্রতিটা দিন ভালো করে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাই। উইম্বলডনে জয় আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।”
অন্যদিকে , ২৩ বছর বয়সী আমেরিকান আনিসিমোভা তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে এগোচ্ছেন। মানসিক স্বাস্থ্য বিরতির পর ফিরে এসে তার এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। আনিসিমোভা ফাইনালে এসে শীর্ষ র্যাঙ্কের আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে তার শক্তি প্রমাণ করেছেন এবং আজকের ম্যাচেও সে লড়াই করতে প্রস্তুত।
তিনি বলেছেন, “আমার এই প্রত্যাবর্তন দেখিয়েছে যে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে আবার শীর্ষে যাওয়া সম্ভব।”