বিকেলের নাশতা

মারজানা তাবাসসুম অন্যা

চানা চাট

উপকরণ

সেদ্ধ চানা ২ কাপ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, টক দই সিকি কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, ধনেপাতা সিকি কাপ, রসুন চার কোয়া, বিট লবণ ১ চা চামচ, চাট মসলা ২ চা চামচ, কাঁচা মরিচ ২টি, টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ ছোট কিউব কাটা সিকি কাপ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

ব্লেন্ডারে টক দই, পুদিনা পাতা, ধনেপাতা, রসুন, কাঁচা মরিচ, চিনি ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ব্লেন্ড করা মিশ্রণ, সেদ্ধ চানা ও বাকি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন।

ম্যাঙ্গো ডিলাইট

উপকরণ

আমের ক্বাথ ১ কাপ, মাখন সিকি কাপ, জেলাটিন ১ টেবিল চামচ, গরম পানি সিকি কাপ, চিনি এক কাপের চার ভাগের ভাগ, হুইপ ক্রিম ২ কাপ, কেক ১ কাপ, আমের কুচি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে জেলাটিন পানিতে ভালো করে মিশিয়ে রেখে দিন। চুলায় পাত্রে মাখন গরম করে ব্লেন্ড করা আম দিয়ে সাত্তে করি। এর মধ্যে চিনি ও জেলাটিন মিশিয়ে রাখা পানি দিয়ে নাড়তে থাকি। ঘন হয়ে গেলে নামিয়ে ঠা-া করি। ধাপ ২-এর হুইপ ক্রিম বিট করে নিন। এবার এর মধ্যে রান্না করা মিশ্রণ মিশিয়ে ভালো করে বিট করি। পাত্রে প্রথমে কেক বিছিয়ে একটা লেয়ার দিন। এর ওপর বিট করা মিশ্রণ ঢেলে দিন। এর ওপর আমের কুচি দিয়ে পরিবেশন করুন।

হাড়িয়ালি কাবাব

উপকরণ

মুরগির কিউব করে কাটা মাংস আধা কেজি, টক দই আধা কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মসলা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

চিকেনে সামান্য তেল ও সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে তিন ঘণ্টা মেরিনেট করুন। এবার শাসলিক কাঠিতে চিকেনগুলো একটার পর একটা গেঁথে নিন। তাওয়াতে সামান্য সরিষার তেল দিয়ে গেঁথে রাখা কাবাবগুলো স্যালো ফ্রাই করে পরিবেশন করুন।