দুরন্ত সময়ে তৃপ্তি দিমরি

ভারেতর দিল্লির মেয়ে তৃপ্তি দিমরি এখন বলিউডের হট সেনসেশন। বলিউডের তরুণ দর্শকের হৃদয়ে ঝড় তুলে পরিণত হয়েছেন ক্রেজে। বিশেষ করে ‘ অ্যানিম্যাল’ ছবিতে সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভারতের নতুন জাতীয় ক্রাশ উপাধিও পান ‘ভাবী ২’ খ্যাত এই অভিনেত্রী। তার হাতে এখন যেসব ছবিগুলো আছে সেগুলোর বাজেট এরকমই। তার ঝুলিতে এখন একের পর ছবির ছবির প্রস্তাব। কাজ করছেন বলিউডের নামজাদা প্রযোজক-পরিচালকদের সিনেমায়।  

এরইমধ্যে কাজও শুরু করেছেন কয়েকটির। শোনা যাচ্ছে. তৃপ্তি দিমরি নাকি এখন বলিউডের ৯০০ কোটির ‘কন্যা’। আগামীতে তাকে দেখা যাবে শাহিদ কাপুরের বিপরীতে। পরিচালক বিশাল ভরদ্বাজও তার আগামী ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন তাকে।

তৃপ্তির ক্যারিয়ারের শুরুটা তেমন ভালো ছিল না। ১০ বছর ধরে নায়িকা হিসেবে কোনো পরিচালকের নজর কাড়তে পারেননি তিনি। একের পর এক অডিশন দিলেও কাজ হয়নি, ব্যর্থ হয়েছেন। তবে ধৈর্য হারাননি। ‘লায়লা মজনু’ সিনেমাতে সুযোগ পান অভিনয়ের, কিন্তু মুক্তির পর সেই সিনেমা ফ্লপ। বিচ্ছেদের ব্যথা সয়ে হাসিমুখে একের পর ছবিতে কাজ করে গেছেন। এখন তারই বাজারদর নাকি আকাশছোঁয়া।

মাত্র সন্দ্বীপ রেড্ডির একটি ( অ্যানিম্যাল) ছবিতে সাহসী অভিনয়ই পেশাজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তির। নামী নায়কের বিপরীতে চর্চিত দৃশ্যে অভিনয় তাকে নিন্দা-প্রশংসা দুটাই কুড়াচ্ছেন তিনি।