সিদ্ধার্থের সঙ্গে বাগ্‌দানের ছবি প্রকাশ করলেন মিমি

মিমি পরেছিলেন সোনালি জরির কাজ করা পোশাক ও সবুজ পাথরের অলংকার এবং সিদ্ধার্থের পরনে ছিল সাদা/ক্রিম রঙের পোশাক। আংটি বদল, রেজিস্ট্রি পেপারে সই ও আলিঙ্গনের ছবি থাকলেও দুজনের মুখ আড়ালেই রাখা হয়েছে।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বাগ্‌দান ও আইনি বিয়ের ছবি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিনেত্রী তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেন। খবর আনন্দবাজার।

দক্ষিণ কলকাতার কসবায় মিমির বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে ছিমছাম আয়োজনে বাগ্‌দান ও আইনি বিয়ে সম্পন্ন হয়।

প্রকাশিত ছবিগুলোতে সাদা ও সোনালি রঙের পোশাকে দেখা যায় দুজনকে। মিমি পরেছিলেন সোনালি জরির কাজ করা পোশাক ও সবুজ পাথরের অলংকার এবং সিদ্ধার্থের পরনে ছিল সাদা/ক্রিম রঙের পোশাক। আংটি বদল, রেজিস্ট্রি পেপারে সই ও আলিঙ্গনের ছবি থাকলেও দুজনের মুখ আড়ালেই রাখা হয়েছে।

খাবারের মধ‍্যে ছিল ছানার কোফতা, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল। রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েডরাইস, মুরগির মাংস ও খাসির মাংসও ছিল সেই তালিকায়। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, সন্দেশ এবং সব শেষে আইসক্রিম ও পান।

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি। তিনি বলেন, আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সকলেই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।

ত্রমিলার সংযোজন, ‘মিমির সঙ্গে ওকে খুব ভাল মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভাল মেয়ে। ও খুব ভাল কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভাল।’

সর্বশেষ সর্বাধিক পঠিত