তৃতীয় অধ্যায় : দু-তরফা দাখিলা পদ্ধতি
বহুনির্বাচনী
১. একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ বা ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে সমাপনী মূলধনের সঙ্গে কোনটি যোগ করতে হয়?
ক. প্রারম্ভিক মূলধন খ. অতিরিক্ত মূলধন
গ. উত্তোলন ঘ. মূলধনের সুদ
২. নিচের কোনটি রেভিনিউ বা আয়ের বিপরীত?
ক. ব্যয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানা স্বত্ব
৩. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৪. ‘ব্যাংক হতে উত্তোলন’ এ লেনদেনের দুটি পক্ষ কী?
ক. উত্তোলন হিসাব ও ব্যাংক হিসাব
খ. নগদান হিসাব ও ব্যাংক হিসাব
গ. মূলধন হিসাব ও ব্যাংক হিসাব
ঘ. উত্তোলন হিসাব ও নগদান হিসাব
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ফয়সালের ব্যবসায়ের ০১-০১-২০২০ তারিখের সম্পদ ও দায় যথাক্রমে ৫,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা এবং ৩১-১২-২০২০ তারিখের সম্পদ ও দায় যথাক্রমে ৭,০০,০০০ টাকা ও ৩,৫০,০০০ টাকা।
৫. জনাব ফয়সালের প্রারম্ভিক মূলধন কত?
ক. ২,০০,০০০ টাকা খ. ৩,০০,০০০ টাকা
গ. ৫,০০,০০০ টাকা ঘ. ৮,০০,০০০ টাকা
৬. সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের চেয়ে কত বেশি?
ক. ৫০,০০০ টাকা খ. ১,০০,০০০ টাকা
গ. ১,৫০,০০০ টাকা ঘ. ২,০০,০০০ টাকা
৭. প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র কী?
ক. প্রারম্ভিক মোট সম্পদ+প্রারম্ভিক মোট দায়
খ. সমাপনী সম্পদ-সমাপনী মোট দায়
গ. প্রারম্ভিক মোট সম্পদ-প্রারম্ভিক মোট দায়
ঘ. মূলধন-উত্তোলন
৮. একতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না, তা হলো
র. আয় রর. ব্যয় ররর. সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯. হিসাব চক্রের কোন ধাপে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করা হয়?
ক. ১ম খ. ৩য়
গ. ৫ম ঘ. ৮ম
১০. ব্যয় বা খরচ মালিকানা স্বত্বের
ক. অবস্থা অপরিবর্তিত রাখে খ. হ্রাস ঘটায়
গ. বৃদ্ধি ঘটায় ঘ. সুনাম অর্জনে সহায়তা করে
১১. জায়রিনের প্রতিষ্ঠানের সমাপনী মূলধন ১,০০,০০০ টাকা, উত্তোলন ১৫,০০০ এবং মুনাফার পরিমাণ ২০,০০০ টাকা হলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
ক. ৬৫,০০০ টাকা খ. ৮০,০০০ টাকা
গ. ৮৫,০০০ টাকা ঘ. ৯৫,০০০ টাকা
১২. প্রতিটি লেনদেন উৎপাদন করে
ক. একমুখী ফলাফল
খ. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
গ. দুটি একমুখী ফলাফল
ঘ. বহুমুখী ফলাফল
১৩. ‘মোট দেনা-পাওনার পরিমাণ নির্ণয়’ দুতরফা দাখিলা পদ্ধতির একটি
ক. বৈশিষ্ট্য খ. নীতিমালা
গ. উদ্দেশ্য ঘ. সুবিধা
১৪. ব্যবসায় শুরু করার জন্য প্রথমে মূলধন আনয়ন করে কে?
ক. শ্রমিক খ. মালিক
গ. ব্যবস্থাপক ঘ. অবলেখক
উত্তর
১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. ঘ, ১৪. খ