আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয়।

ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে কমিশনের কর্মকান্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন আলী রীয়াজ।

রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।