চোকার পরার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললে সাজ আরও পরিপাটি হয়। রূপ বিশেষজ্ঞ বীথি চৌধুরী জানান, সোনালি রঙের চোকার পরলে পোশাক একরঙা হলে ভালো লাগবে। ক্রিম, বেইজ বা কালো শেডের পোশাক পরতে পারেন। মুক্তা বসানো চোকার যেকোনো রঙের সঙ্গে মানিয়ে যায়। যদি বিয়ের কনে হন, তাহলে সোনার বা সোনার প্রলেপ দেওয়া চোকার বেছে নিতে পারেন। রুপার চোকার ছিমছাম সাজে মানায় ভালো। এর সঙ্গে কালো পোশাক ভালো দেখাবে। গলায় শুধু চোকার পরতে পারেন। চোকারের সঙ্গে বড় আকারের গয়না ও কানের দুল পরা যাবে। গলা লম্বা হোক বা খাটো তাতে চোকার কোনো সমস্যাই নয়। চোকারের সঙ্গে থাকা ফিতা, সুতা বা চেইন সহজেই গলার সঙ্গে ছোট বা বড় করে আটকে নেওয়া যায়। সিøম ও লম্বা গলা আরও আকর্ষণীয় দেখায়। পার্টি লুকে ঝলমলে পাথর বা মেটাল চোকার মানানসই। বিয়ে ও উৎসব হলে সোনার, কুন্দন বা মুক্তার ভারী চোকার অনায়াসে পরতে পারেন। ক্যাজুয়াল সাজের সঙ্গে চোকার বেছে নিতে চাইলে সাধারণ কালো ভেলভেট বা বিডস চোকার মানানসই হবে।