পঞ্চম অধ্যায় : ইন্টারনেট পরিচিতি
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১১. ইন্টারনেট ঘটনা-৩ এ ট্রেনে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তার কজন মেয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
১২. এনসিটিবির ওয়েবসাইট কোনটি?
- nctb.gov.bd L. www.actb.bd.gov
- www.Nctb.gov N. www.nctb.gov.bd
১৩. ইন্টারনেট সারা পৃথিবীর কতগুলো কম্পিউটারের নেটওয়ার্ক?
ক. লাখ লাখ খ. হাজার হাজার
গ. লাখ কোটি ঘ. কোটি কোটি
১৪. সবচেয়ে বড় ও জনপ্রিয় বিশ্বকোষ কোনটি?
- Hotmail L. Google
- Nasa N. Wikipedia
১৫. একটি স্কুলের ২০টি কম্পিউটারের মধ্যে কী দিয়ে সংযোগ দিলে একটি নেটওয়ার্ক তৈরি হবে?
ক. সুইচ খ. মডেম
গ. অপটিক্যাল ফাইবার ঘ. মোবাইল
১৬. প্রয়োজন অনুসারে তথ্যসমূহ নিচের কোনটির মাধ্যমে নামানো যায়
ক. ক্যালকুলেটর খ. রেডিও
গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
১৭. পৃথিবীর যে কোনো জায়গায় ম্যাপ দেখার জন্য কোথায় যেতে হবে?
ক. ম্যাপের বইয়ের দোকানে খ. বড় কোনো লাইব্রেরিতে
গ. ভূচিত্রাবলি বইয়ে ঘ. ইন্টারনেটে
১৮. প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার ছিল?
ক. ২টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
১৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে-
ক. রেডিও খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. ল্যান্ডফোন
২০. ইন্টারনেট ব্যবহারের কারণ-
ক. তথ্য প্রক্রিয়াকরণ খ. তথ্য স্টোর
গ. তথ্য বিনিময় ঘ. তথ্য বিকৃতি
২১. ইন্টারনেট শব্দটা এসেছে কোন শব্দ থেকে?
- Inter linked Network L. Inter connected network
- Inter network N. Interconnected network
২২. ইন্টারনেট হলো-
র. নেটওয়ার্কের নেটওয়ার্ক রর. ইনপুট ডিভাইস
ররর. বিশাল তথ্য ভা-ার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সারা তার স্কুলের ম্যাগাজিনের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর একটি লেখা লিখতে চায়। কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো বই বা তথ্য নেই। তার বাবাও তাকে এ বিষয়ে খুব বেশি সাহায্য করতে পারলেন না। লেখাটি শেষ করার জন্য সময়ও বেশি নেই।
২৩. সারা এ অবস্থায় কোথা থেকে বেশি সাহায্য পেতে পারে?
ক. সংবাদপত্র খ. ইন্টারনেট
গ. বন্ধ ঘ. টেলিভিশন
২৪. ইন্টারনেটে উক্ত তথ্য পেতে সারার প্রয়োজন-
র. ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার রর. ব্রাউজার
ররর. সার্চ ইঞ্জিন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পরীক্ষার পূর্বরাত্রে রানা দেখল তার গুরুত্বপূর্ণ বিজ্ঞান বইটি পাওয়া যাচ্ছে না। এখন কী করার? শেষে রানা তার ভাইয়ের কম্পিউটারে বসে বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ল।
২৫. রানার ভাইয়ের কম্পিউটারে কীসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড সম্ভব হলো?
ক. টেলিফোনের খ. ইন্টারনেটের
গ. প্রিন্টারের ঘ. স্ক্যানারের
উত্তর
১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ, ২০. গ, ২১. ঘ, ২২. খ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. খ