বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর ১০ নভেম্বর তাকে এ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এ দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয় তাকে।