বাঁশখালীতে বিএন‌পি ও জামায়াতের সংঘ‌র্ষ, আহত ১০

চট্টগ্রা‌মে‌র বাঁশখালী উপ‌জেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী বাজার এলাকায় জামায়াত বিএন‌পি কর্মী‌দের মা‌ঝে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে।  

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শীর সূত্র ম‌তে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ‌্যায় পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ মাদরাসায় ছাত্রশি‌বির তা‌দের কর্মী‌দের তা‌মিল দেওয়ার সময় ছাত্রদলের কয়েকজন কর্মী তা না করার জন‌্য বাধা ‌দেয়। এ ঘটনার‌ জের ধ‌রে মাদরাসা সংলগ্ন মসজিদ এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন কর্মীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। প‌রে রা‌ত পর্যন্ত সংঘ‌টিত ঘটনার জের ধ‌রে দু,সংগ‌ঠনের কর্মী‌দের মা‌ঝে উত্তেজনা বিরাজ কর‌লে পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কর‌ছে ব‌লে জানা যায় । ত‌বে জামায়াত শি‌বি‌রের কর্মী‌দের হামলায় দ‌ক্ষিণ জেলা যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন ম‌নিসহ আরও কয়েকজন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘ‌টে। ঘটনার প্রতিবা‌দে মঙ্গলবার রাতে বাজা‌রের দু,পা‌শে দু,সংগঠ‌নের নেতাকর্মীরা অবস্থান নেন দেশীয় অস্ত্র নি‌য়ে নেতাকর্মীরা বাজা‌রের মধ্যে মি‌ছিল ক‌রেন। 

হামলায় শিবিরের নেতা রাকিবসহ কয়েকজন আহত হ‌লে তারাও পাল্টা হামলা ক‌রে। এদিকে আহত শিবিরের নেতা রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপর‌দি‌কে আহত বিএন‌পি ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের বাঁশখালীর বি‌ভিন্ন সরকা‌রি-বেসরকা‌রি হাসপাতা‌লে চি‌কিৎসা গ্রহন ক‌রে ব‌লে সূত্রে জানা যায় ।

বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমির হাসান আজাদ বলেন, মাদরাসা ছুটির পর পাশের মসজিদে কুরআন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন ছেলে গিয়ে তাদের বলে, এখানে কোনো মিটিং করা যাবে না। এ সময় তারা ২-৩ জনের ওপর হামলা চালায়। এর মধ্যে গুরুতর আহত রাকিব নামের একজন কর্মীকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।  

বাঁশখালী উপজেলা বিএনপির সা‌বেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান মাষ্টার লোকমান আহমেদ বলেন, ঘটনার বিস্তারিত কিছু জানি না আমি। রাতে যখন ঘটনার ব‌্যাপা‌রে অবগত হই তখন আমাদের নেতাদের অনুরোধ করি বিষয়টি সমাধান করে দিতে যা‌তে ক‌রে কোন ধর‌নের সংঘাত না হয় ।

বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মঙ্গলবার রাতে জানান, বাহারছড়ায় জামায়াত বিএন‌পি সম‌র্থিত দু,গ্রু‌পের ম‌ধ্যে ইট পাট‌কেল ছুটাছু‌টি‌তে কয়জন আহত হ‌য়ে‌ছে। পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত তাই আমরা থানায় ফি‌রে এসেছি ব‌লে জানান ।