পরিবারের ইচ্ছা ছিল ছেলে সেনাবাহিনীতে যোগ দেবে। সেভাবেই তারা ছেলেকে বড় করছিল। কিন্তু ছেলের মন তো পড়ে আছে বাইশ গজে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে মাত্র ১৮ বছর বয়সেই তিনি আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে গ্রাম থেকে গোপনে বেরিয়ে পড়েন পাকিস্তানের উদ্দেশে। কিন্তু স্বপ্ন পূরণ করা কি এত সোজা?
ট্রাকে চেপে তিন দিন জার্নি করে ইমরান পৌঁছেন করাচিতে। সেখানে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ট্রায়ালে ৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে আলোচনার জন্ম দেন। তার চেয়েও আলোচিত হয়েছিল তার ১৪৩ কিলোমিটার গতির বল। কিন্তু স্বজনপ্রীতিতে জর্জরিত পাকিস্তানের ক্রিকেটে তার সুযোগ হয়নি। হতাশ হয়ে ইমরান জীবিকা অর্জনে মনোযোগ দেন। তবে ২০১৯ সালে হঠাতই তার ভাগ্য খুলে যায়।
সেইসময় ইমরানের এক বন্ধু তার বোলিংয়ের ভিডিও ইউটিউবে আপলোড করেন। পাকিস্তানের গ্রেট শোয়েব আখতারের মতো হুবহু অ্যাকশন আর প্রচণ্ড গতির ডেলিভারিগুলো নজরে আসে ওমানের এক ফ্র্যাঞ্চাইজির। তারাই ইমরানকে ওমানে নিয়ে যায়। ওমানে গিয়ে দিনি দিনে ১২ ঘণ্টা কারে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ করেছেন, আর বাকি সময় মনোযোগ দিয়েছেন ক্রিকেট অনুশীলনে।
যাকে নিয়ে এত গল্প, সেই ইমরান আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন আরও পরে। গত ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সে ওমানের হয়ে তার অভিষেক হয়। এবার সেই ইমরান খেলবেন আসন্ন এশিয়া কাপে। গতকাল মঙ্গলবার ওমান তাদের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে ইমরানও আছেন। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে আট দলের এশিয়া কাপ। ওমানের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
লিটনদের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে
ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক
মেসিদের ম্যাচের টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার!