কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই ব্যক্তির নাম রহিম উদ্দিন (৬০)। তিনি সোনাগাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন রহিম উদ্দিন। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। কিন্তু এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তার সন্ধান পাওয়া যায়নি