চন্দনাইশে যুবলীগ নেতা জিকু গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গিয়াস উদ্দিন জিকু (২৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিকু দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজারীদীঘির মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।  

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, জিকুর বিরুদ্ধে চন্দনাইশ থানায় ৩টি ও কর্ণফুলী থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।