বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন

দৈনিক রূপসী বাংলা’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম’এর নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন বাপ্পিকে সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর’এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময় ও ভোরের সূর্যোদয়’এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি’র চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার একটি হলরুমে আয়োজিত সাধারণ সভায় কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক মো. শাহজাদা এমরান কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়। সভায় উপস্থিত জেলা নেতারা জানান, ঘোষিত কমিটি আগামী দুই বছর (২০২৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত) তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: দৈনিক কালের কন্ঠ’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, এশিয়ান টিভি’র কামাল হোসেন নয়ন

যুগ্ম সাধারণ সম্পাদক: বিজয় টিভি’র মো. মনির উল্লাহ

অর্থ সম্পাদক: দৈনিক আলোকিত সকাল’এর মো. মোতালেব হোসেন

প্রচার সম্পাদক: দৈনিক সকালের শিরোনাম’এর কাজী সেলিম

দফতর সম্পাদক: দৈনিক আমার বার্তা’র মো. আবদুর রব লাভলু

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: দৈনিক বাংলার আলোড়ন’র মোহাম্মদ সাইদুল হক

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: দৈনিক স্বাধীন ভোর’র আবদুর রব খন্দকার সবুজ

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: দৈনিক একুশে সংবাদ’র মো. মাছুম

কার্যনির্বাহী সদস্য: আনন্দ টিভি’র মিজানুর রহমান মিনু, দৈনিক প্রতিদিনের সংবাদ’র গোলাম রসুল, জাতীয় সাপ্তাহিক আজকের অনুসন্ধান’র মো. ইয়াছিন ভূঁইয়া

এছাড়াও সভায় চৌদ্দগ্রামে কর্মরত আরও ১৫ জন সাংবাদিককে সমিতির সদস্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: মো. আবুল কাশেম মন্ডল, মো. শাহজালাল উজ্জ্বল, মো. ইউছুফ ভূঁইয়া, আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, সাকিবুল হাসান মিয়াজী, ইউনুস হাসান সজীব, মো. শাহাদাৎ মাহমুদ, রহিম উদ্দীন মজুমদার সোহেল, মো. সাইফ উদ্দীন, মো. মাশরাফি মাহিন, মো. আবদুল হক, মো. নাজির আলম, অভি খাঁন প্রমুখ।