জানালেন মেজর হাকিমুজ্জামান

এখনকার চেয়ে ৩ গুণ সেনা মোতায়েন থাকবে নির্বাচনে

মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর ৩ গুণ বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। গতকাল শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

মো. হাকিমুজ্জামান বলেন, ‘জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’ ‘ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনী আরও ৩-৪ শতাংশ হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’ রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের ইতিহাসে প্রায় ১৪ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে আমরা কাজ করছি। দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।