লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উদ্বেগ প্রকাশ করে ঢালিউডের এই সময়ের শীর্ষ তারকা শাকিব খান। কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনার সঙ্গে লন্ডনে কাঞ্চনকে দেখতে যান তিনি।
রবিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’
প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।