কথা বলতে পারছেন না, চেষ্টাও করছেন না

হঠাৎ অবনতি ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার হঠাৎ পরিবর্তন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন এক সময়ের এই সুপারস্টার। সেখানে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন তিনি। 

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা)-এর মহাসচিব এবং সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ। তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন সাহেবের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। মাঝে যে সুস্থ হয়ে উঠছিলেন। হঠাৎ করে সেই পরিস্থিতাটা বদলে গেছে। সারা শরীরে ব্যাথার কারণে শারীরিক উন্নতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে আবার।’ 

কথা বলতে পারেন কি না জানতে চাইলে লিটন এরশাদ বলেন, ‘না, কথা বলেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তাও নয়। যদি কেউ বলেন, পানি দেব? তিনি হয়তো বলেন, দাও। কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না, কারণ ওয়ার্ড ডেলিভারি দিতে কষ্ট হয়। অবশ্য, সার্জারির আগেই তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। খুব দরকার না হলে কথা বলেন না।’ 

লিটন এরশাদ আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। আমরা সবার কাছে দোয়া চাই। দেশের মানুষ যেন উনার জন্য দোয়া করেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত