মুহাম্মদ আরিফুর রহমান
চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. সরল সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয়
ক. আসলের ওপর
খ. সুদের ওপর
গ. সুদাসলের ওপর
ঘ. বাট্টার ওপর
২. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন
র. বর্তমান মূল্য
রর. সুদের হার
ররর. সময়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
ক. কিস্তি পরিশোধের ক্ষমতা
খ. অর্থ বিনিয়োগের ক্ষমতা
গ. সুদের হার
ঘ. সুদের পরিমাণ
৪. প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন খ. প্রকল্প বাছাই
গ. প্রকল্প নির্বাচন ঘ. বাজেটিং
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশের কাছে ‘আলোর পথে সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি পলাশ ১০০ টাকা রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
৫. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?
ক. ১০ টাকা খ. ১১০ টাকা
গ. ১২০ টাকা ঘ. ২০০ টাকা
৬. পলাশের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ২ টাকা
গ. ১১০ টাকা ঘ. ১২০ টাকা
৭. EAR-এর পূর্ণ রূপ কোনটি?
- Effective Actual Annuity
- Effective Annual Annuity
- Effective Annual Rate
- Effective Average Rate
৮. অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের
খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্যনির্ধারণের
ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
৯. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
র. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
রর. সুদাসলের ওপর সুদ ধার্য করা
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১০. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে
খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. অর্থের সময় মূল্যের কারণে
ঘ. ঝুঁকি পরিমাপের কারণে
১১. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
ক. সুযোগ ব্যয় খ. চলতি ব্যয়
গ. প্রকল্প মূল্যায়ন ঘ. স্থায়ী ব্যয়
১২. শুধু আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকে বলে
ক. মোট সুদ খ. নিট সুদ
গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
১৩. মি. সুজয় জানতে চায় যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত সুদের হার কত?
ক. ১০% খ. ১০.২৫%
গ. ১০.৩৮% ঘ. ১০.৭২%
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. গ
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা