অধ্যায় : হিসাব
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. জনাব মাসুদ জুন মাসের বিজ্ঞাপন খরচ ১,০০,০০০ টাকা চলতি বছরের জানুয়ারি মাসেই পরিশোধ করলেন। এখানে বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?
ক. ব্যয় হিসাব খ. মালিকানা স্বত্ব হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. দায় সংক্রান্ত হিসাব
২. কোন ঘরটি হিসাবের উভয় ছকেই উল্লেখ থাকে?
ক. ডেবিট টাকা খ. ক্রেডিট টাকা
গ. জা.পৃ. ঘ. ব্যালেন্স বি/ডি
৩. ‘প্রদেয় বিল হিসাব’ একটি-
ক. দায় হিসা খ. ব্যয় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. আয় হিসাব
৪. অফিসের জন্য পাঞ্চ মেশিন ক্রয় ৫০০ টাকা। এই ক্রয়ের ফলে প্রভাবিত হবে-
ক. ক্রয় হিসাব খ. মনিহারি হিসাব
গ. অফিস সরঞ্জাম হিসাব ঘ. অফিস সাপ্লাইজ হিসাব
৫. হিসাব বলতে কী বোঝায়?
ক. কারবারের মোট আয়-ব্যয়সমূহ
খ. কারবারের মোট সম্পদসমূহ
গ. কারবারের সব লেনদেনসমূহ
ঘ. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী
৬. প্রচারণার ও প্রচারের যে কোনো অর্থ ব্যয় করাকে
কী বলে?
ক. বিজ্ঞাপন খ. বিক্রয় গ. বীমা সেলামি ঘ. মনিহারি
৭. ঞ হিসাব ছকের প্রত্যেক পাশে কয়টি করে কলাম থাকে?
ক. দুইটি খ. চারটি গ. ছয়টি ঘ. সাতটি
৮. অগ্রিম প্রাপ্ত আয়কে কী হিসেবে গণ্য করা হয়?
ক. পরিচালন ব্যয় খ. অনুপার্জিত আয়
গ. মুনাফা জাতীয় আয় ঘ. মূলধন জাতীয় আয়
৯. কোনটি ব্যয় হিসাব?
ক. বকেয়া বেতন হিসাব খ. প্রদেয় হুন্ডি হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. কুঋণ হিসাব
১০. অবচয় হিসাবকে কোন হিসাবে অভিহিত করা হয়?
ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. দায় হিসাব
১১. স্কেল ও ক্লিপ ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
ক. অফিস সাপ্লাইজ খ. মনিহারি
গ. অফিস সরঞ্জাম ঘ. ক্রয়
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রেজা তার প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকা- পরিচালনা করার পর অতিরিক্ত অর্থ দ্বারা একটি স্বনামধন্য কোম্পানির শেয়ার ক্রয় করলেন। আরও অর্থ থাকায় ১০ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন।
১২. উদ্দীপকে উল্লিখিত লেনদেন নিম্নের কোন হিসাবকে নির্দেশ করে?
ক. ঋণ হিসাব খ. বিনিয়োগ হিসাব
গ. প্রাপ্য হিসাব ঘ. মূলধন হিসাব
১৩. অফিসের জন্য ঘড়ি ও ক্যালকুলেটর ক্রয় কোন হিসাবে হিসাবভুক্ত হবে?
ক. মনিহারি খ. অফিস সরঞ্জাম
গ. ক্রয় ঘ. অফিস সাপ্লাইজ
১৪. ‘অনাদায়ী পাওনা’ কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. আয় হিসাব
১৫. ‘অগ্রিম বেতন’ কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব
গ. দায় হিসাব ঘ. মালিকানা স্বত্ব হিসাব
১৬. ভাড়া হিসাবে হিসাবভুক্ত হবে
র. অফিস ভাড়া পরিশোধ রর. শো-রুম ভাড়া পরিশোধ
ররর. গাড়ি ভাড়া পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৭. বাকিতে পণ্য ক্রয়ের কী সৃষ্টি হয়?
ক. দেনাদার খ. পাওনাদার
গ. সম্পদ ঘ. বিনিয়োগ
১৮. কোনো প্রতিষ্ঠানের কাগজ, কলম, পেনসিল, ফাইল কভার প্রভৃতি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়?
ক. অফিস সরঞ্জাম হিসাব খ. ক্রয় হিসাব
গ. মনিহারি হিসাব ঘ. অফিস সাপ্লাইজ হিসাব
১৯. তপুকে ২,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১,৬০০ টাকা প্রদান করা হলো। বাকি ৪০০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?
ক. আয় খ. ব্যয় গ. সম্পদ ঘ. দায়
২০. নিচের কোনটি সঠিক?
ক. সম্পদ=দায়+মালিকানা স্বত্ব
খ. সম্পদ=দায়+পাওনাদার
গ. দায়= সম্পদ+মালিকানা স্বত্ব
ঘ. সম্পদ= উত্তোলন+দায়
উত্তর
১. গ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ক
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা