পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘদিনের ভোগান্তির নাম নাজিরপুর পোস্ট অফিস রোড। যে রাস্তায় প্রায় বছর জুড়েই থাকতো হাঁটু পানি। গত ২২ জুন-২০২৫ তারিখ "দৈনিক দেশরূপান্তর "পত্রিকায়" নাজিরপুরের পোস্ট অফিস রোড, বছর জুড়েই থাকে হাঁটুপানি" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নাজিরপুর উপজেলা পরিষদ রাস্তাটি তাদের নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেয়।
নাজিরপুর উপজেলা পোস্ট মাস্টার মো. হাবিবুর রহমান মহাজন জানান, পোস্ট অফিসে যাতায়াতের একমাত্র রাস্তাটি সারাবছর পানির নীচে নিমজ্জিত থাকে। গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। উপজেলা পরিষদ রাস্তাটির উন্নয়ন কাজ করছে। গতকাল (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজের অগ্রগতি তদারকি করতে আসেন। তিনি প্রাথমিক পর্যায়ে ১৫০ ফুট রাস্তার উন্নয়নের আদেশ দেন পরবর্তীতে স্থানীয়দের অনুরোধে অবশিষ্ট আরও ৭৩ ফুট রাস্তার কাজের উন্নয়নের আদেশ প্রদান করেন। এতে করে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। গ্রাহক ও স্থানীয়রা দুর্ভোগ এড়িয়ে এই রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
পোস্ট অফিসের গ্রাহক মো. রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি নিয়মিত পোস্ট অফিসের জি,ই,পি সার্ভিস সেবা নেই। রাস্তা দিয়ে চলাচলে অনেক কষ্ট পেয়েছি। এখন সহজেই যাতায়াত করতে পারবো।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে এবং এই খাত তেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।