ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটি।
গতকাল শুক্রবার আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল ইয়েভদোকিমভকে তলব করে এই প্রতিবাদ জানায়।
রাশিয়ার ইস্কান্দর ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দূতাবাসের চৌহদ্দির দেয়াল ধ্বংস হয়েছে এবং দূতাবাস প্রাঙ্গণের মারাত্মক ক্ষতি হয়েছে। যদিও এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিবিসি জানায়, কিয়েভে রাশিয়ার একের পর এক হামলায় পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোনের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছে।
ওই হামলার পর এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতভর আক্রমণে রাজধানীর কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। কর্ণাটকে কর্মজীবী নারীরা