সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে’ গতকাল শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়ন চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, ‘তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।’ সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।’
নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।
অঔঊঈ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক।
জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।