গলফ

জলসিঁড়িতে চলছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে চলছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট। সারা দেশের বিভিন্ন গলফ ক্লাবের ছয় শতাধিক গলফার তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

৯ হোলের পার-৩৬ গফল কোর্সে দ্বিতীয় দিন অংশ নিয়েছেন ১৭৪ জন গলফার। তাদের মধ্যে ১৪ জন ছিলেন নারী। প্রথম দিন অংশ নিয়েছিলেন ১০০ জন।  তিন দিনে সব গলফারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চারটি বিভাগ সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস-এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

আগামীকাল শনিবার শেষ দিনের সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।