রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট শেষ হচ্ছে আজ। সারা দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬ শতাধিক গলফার গত ১৯ নভেম্বর থেকে ৯ হোলের পার-৩৬ গলফ কোর্সে প্রতিযোগিতা করছেন। গতকাল তৃতীয় দিন অংশ নিয়েছেন ১৭১ জন গলফার।
আজ সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।
তিন দিনে সব গলফারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চারটি বিভাগ সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস-এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
সন্ধ্যায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল রেজাউল মজিদ ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।