আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু নবীনগরের যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে উপজেলা বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হবে।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আপনাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা আমার সমষ্টিগত দায়িত্ব।
সৌদি আরবে নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান করেছি। নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।’
এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের, সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ, সাদেক আহমেদ (আকাশ), পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান (ইকরাম) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।