সপ্তম শ্রেণি
সেলিনা আক্তার
গল্প : পিতৃপুরুষের গল্প
লেখক : হারুন হাবীব
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের রচয়িতা কে?
উত্তর : হারুন হাবীব
২. ‘পিতৃপুরুষের গল্প’ গল্পপাঠের উদ্দেশ্য কী?
উত্তর : শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা।
৩. ‘পিতৃপুরুষের গল্প’ গল্পের অন্তু কোথায় বসবাস করে?
উত্তর : ঢাকায়
৪. অন্তুর মামা কাজল কোথায় বসবাস করেন?
উত্তর : গ্রামে
৫. ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়তেন?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৬. ঢাকা শহরের আগের নাম কী ছিল?
উত্তর : জাহাঙ্গীরনগর
৭. ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর কার নাম অনুসারে রাখা হয়েছিল?
উত্তর : মোগল বাদশা জাহাঙ্গীর।
৮. সাতমসজিদ রোড কোন এলাকার রাস্তা?
উত্তর : মোহাম্মদপুর
৯. মোহাম্মদপুর রাস্তা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে?
উত্তর : সাতমসজিদ রোড পিলখানা মোড় থেকে শুরু হয়ে সাতগম্বুজ মসজিদে এসে শেষ হয়েছে।
১০. মুক্তিযুদ্ধ কেন হয়?
উত্তর : মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায়-অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য।
১১. ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ার সময় কাজল মামা কোন হলে থাকতেন?
উত্তর : হাজী মুহাম্মদ মুহসীন হলে।
১২. কত তারিখে অন্তু আর কাজল মামা ঢাকা বিশ^বিদ্যালয়ে বেড়াতে গিয়েছিল?
উত্তর : উনিশ ফেব্রুয়ারি
১৩. শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন?
উত্তর : মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে শহীদ মিনারের স্থানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল, তাই শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ।
১৪. আমাদের জাতির প্রথম শহীদ কারা?
উত্তর : একুশে ফেব্রুয়ারির শহীদরা আমাদের জাতির প্রথম শহীদ।
১৫. হানাদার বাহিনী অর্থ কী?
উত্তর : হানাদার বাহিনী অর্থ অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। পিতৃপুরুষের গল্প রচনায় হানাদার বাহিনী বলতে পাকিস্তানি সেনাবাহিনিকে বোঝানো হয়েছে।
১৬. পিতৃপুরুষ অর্থ কী?
উত্তর : পিতা-পিতামহ-প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ।
১৭. মামা কখন ঢাকায় আসেন?
উত্তর : একুশে ফেব্রুয়ারির দুদিন আগে মামা ঢাকায় আসেন।
১৮. যুদ্ধ আর মুক্তিযুদ্ধের পার্থক্য অন্তু কার কাছ থেকে জানতে পারে?
উত্তর : যুদ্ধ আর মুক্তিযুদ্ধের পার্থক্য অন্তু জানতে পারে কাজল মামার কাছ থেকে।
১৯. পাকিস্তানি হানাদার বাহিনী কত তারিখে বাঙালিদের ওপর আক্রমণ শুরু করে?
উত্তর : ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে।
২০. সংবাদদাতা হিসেবে হারুন হাবীবের বিশেষত্ব কী?
উত্তর : হারুন হাবীব ছিলেন ’৭১-এর রণাঙ্গনের সংবাদদাতা।
২১. হারুন হাবীবের জন্ম কোন জেলায়?
উত্তর : জামালপুরে