বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত থেকে নেশাজাতীয় উইনসিরেক্স সিরাপ ও চোরাচালান পণ্যসহ আবু ইব্রাহীম নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
আটক আবু ইব্রাহীমের (২৩) বাড়ি কলকাতার খিদিরপুর ইকবালপুর এলাকায়।
কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সোমবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিক বাংলাদেশে ঢোকার পর আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় উইনসিরেক্স সিরাপ, ভারতীয় শাড়ি-থ্রিপিস, শাল-চাদর, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা ভারতী পণ্যেগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্ত এলাকা চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।