কুলাউড়ায় ভারতীয় গরু ও সিগারেট জব্দ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু ও ১ হাজার ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর)  উপজেলার দত্তগ্রাম সীমান্ত থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপির একটি দল দুটি পৃথক অভিযান চালিয়ে গন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, তিনটি গরু জব্দ করা হয়।

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত