মুন্সীগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ আ. জাব্বার বাবু (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার রন্ছ পারুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত বাবু বৈখর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত অফিজউদ্দিন সরকারের ছেলে।  

জেলা গোয়ন্দো শাখা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে রন্ছপারুল পাড়া এলাকার মর্তুজা প্রফেসরের বাড়ির পুকুর পাড়ে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বাবুকে আটক করে তার শরীরে তল্লাসি সমুদয় ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।