কুমিল্লায় রূপায়ণ শপিং মলে মোবাইল উৎসব

কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারে শুরু হয়েছে মাসব্যাপী সবচেয়ে বড় মোবাইল ও গ্যাজেট মেলা। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রযুক্তিপ্রেমীদের এই মিলনমেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত সোমবার সন্ধ্যায় এই মোবাইল মেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিংয়ের এসআর, এজিএম অপারেশন রফিকুল হায়দার, রূপায়ণ মার্কেটের সেলস ম্যানেজার রফিকুল ইসলাম, রূপায়ণ মার্কেট কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, আতিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিক, ওয়ানপ্লাস ফ্লেকশিপ স্টরের স্বত্বাধিকারী ফয়সাল নোমান, ইজিটেকের স্বত্বাধিকারী শাহাদাত হোসাইন, মধফমবঃ ৭১-এর স্বত্বাধিকারী মো. এনামুল কবির, সাংহাই গ্যাজেটসের স্বত্বাধিকারী সাখাওয়াত শাওন, ইনফিনিকস অফিশিয়াল শোরুমের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, মোবাইল টিপসের স্বত্বাধিকারী আবুল হাসান খন্দকার, কুমিল্লা সিটি ডিএক্সটেল শোরুমের ম্যানেজার আবু সুফিয়ান বাপ্পি প্রমুখ।

মেলায় দর্শনার্থী ও ক্রেতার জন্য রয়েছে দারুণ সব চমক। মোবাইল, গ্যাজেট কিংবা যেকোনো সার্ভিস গ্রহণ করলেই তারা পাচ্ছেন উপহার। একই সঙ্গে থাকছে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ।

মাস জুড়ে র‌্যাফেল ড্রতে রয়েছে ফ্রিজ, টিভি, এয়ার কুলার, ওভেনসহ ৮১টি পুরস্কার, যা আপনার মেলা ভ্রমণকে করে তুলবে আনন্দময়।

এই মেলার সবচেয়ে আকর্ষণীয় এবং মজার অংশ হলো দৈনিক সেলফি ক্যাম্পেইন। আয়োজকরা জানিয়েছেন, মোবাইল কিনুন আর না কিনুন প্রতিদিনই রূপায়ণ শপিং মলের চারতলায় ‘সেলফি বুথে’ গিয়ে আপনার একটি স্টাইলিশ সেলফি তুলে ফেসবুক ওয়ালে পোস্ট করুন। পোস্টে অবশ্যই যুক্ত করতে হবে অফিশিয়াল ((#Rupayancarnival2025) এই হ্যাশট্যাগটি।

মোবাইল না কিনেও উপহার পেতে এরপর শুরু হবে লাইক, কমেন্ট আর শেয়ার সংগ্রহের প্রতিযোগিতা! দিন শেষে যার পোস্টে সবচেয়ে বেশি এনগেজমেন্ট থাকবে, তিনিই হবেন দিনের লাকি উইনার আর পেয়ে যাবেন বিশেষ উপহার।

মাস জুড়ে চলা এই প্রযুক্তির মহোৎসব শুধু কেনাকাটার জন্য নয়, বরং আনন্দ, ছবি, পুরস্কার আর অসীম স্মৃতিতে ভরপুর একটি অভিজ্ঞতা।