২৫,৫০০ রান ৮৯২ উইকেটের এনসিএলে মুগ্ধ আর রনির চমক

রংপুর বিভাগের শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। ৮ দল ৭টি করে মোট ২৮টি ম্যাচ খেলেছে। রান হয়েছে ২৫ হাজার ৫০০, উইকেট পড়েছে ৮৯২টি। সেঞ্চুরি হয়েছে ৩৪টি। ফিফটি ১১০টি। ২৯টি ১০০ প্লাস জুটি হয়েছে এবারের লিগে। ফিফটি প্লাস জুটি হয়েছে ১৩৩টি। 

২৬০৫টি বাউন্ডারির পাশাপাশি ছক্কা হয়েছে ৩৪৯টি। এরমধ্যে সর্বাধিক ৩২টি ছক্কার পাশাপাশি ৩১টি বাউন্ডারি হাকিয়ে চমকে দিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার অলরাউন্ডার আবু হায়দার রনি। শেষ দিনেও সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের হয়ে। ৯৭ রান নিয়ে খেলতে নেমে ৯০ বলে তিন অংকে পৌছান, তখন তার ছক্কা ছিল ৯টি, বাউন্ডারি ৭টি। ১২৭ বলে ১৪১ রানে অপরাজিত থেকে যান তিনি। দুটি সেঞ্চুরি, ২টি ফিফটিতে সর্বাধিক ১০৫.২৫ গড়ে ৪২১ রান করেছেন রনি এবার। ১২টি উইকেটও নিয়েছেন তিনি। লিগে সর্বাধিক রান সংগ্রাহক খুলনার সৌম্য সরকার; ১৪ ইনিংসে ৬৩৩ রান করেছেন তিনি। 

সর্বাধিক উইকেট বরিশাল তানভীর ইসলামের। ৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। দ্বিতীয় সর্বাধিক রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ তার পেস বোলিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। মাত্র ৪ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। প্রতি উইকেটের পেছনে খরচা তার মাত্র ৯.৫৯ রান। প্রতি ১৮ বলে একটি উইকেট নিয়েছেন মাত্র ৪ ম্যাচ খেলতে পারা মুগ্ধ। তাই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়ে জিতেছেন ২ লাখ টাকার অর্থ পুরস্কার। 

জাতীয় লিগের শীর্ষ ১০ ব্যাটসম্যান 

নাম বিভাগ ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় স্ট্রাইক রেট ৫০ ১০০
সৌম্য সরকার খুলনা ১৪ ৬৩৩ ১৮৬ ৪৫.২১ ৭৬.৭৫
জাকির হাসান সিলেট ১৩ ৬২৮ ১৩০ ৫৭.০৯ ৬৩.৮৯
মার্শাল আইয়ুব ঢাকা ১২ ৬২৫ ১৬৫ ৬২.৫০ ৫৮.৪১
প্রীতম কুমার রাজশাহী ১৪ ৫৭৪ ১৪৩ ৪১.০০ ৬২.৫৩
নাঈম শেখ ময়মনসিংহ ১২ ৫৪৭ ১১১ ৪৯.৭৩ ৬৮.৩৮
আশিকুর রহমান শিবলি ঢাকা ১২ ৫৪৩ ১২১ ৫৪.৩ ৪৭.৭২
আনিসুল ইসলাম ঢাকা ১০ ৪৯৪ ১৮৬ ৫৪.৮৯ ৫৭.৬৪
ইফতেখার হোসেন ইফতি বরিশাল ১৪ ৪৫৩ ১২৮ ৪১.১৮ ৪৭.১৪
অমিত হাসান সিলেট ১১ ৪৪০ ২১৩ ৪০.০০ ৭৬.৬৯
আবু হায়দার রনি ময়মনসিংহ ৪২১ ১৪১ ১০৫.২৫ ১১৬.৯৪

জাতীয় লিগের শীর্ষ ১০ বোলার 

বোলার (নাম) দল ম্যাচ ইনিংস রান উইকেট সেরা বোলিং গড় ইকোনমি স্ট্রাইক রেট
তানভীর ইসলাম বরিশাল ১৩ ৫৩৭ ৩৪ ৪/৬৪ ১৮.৫২ ২.৭২ ৩৯.৭৬
মুকিদুল ইসলাম রংপুর ২৭৮ ২৯ ৫/২২ ৯.৫৯ ৩.২৬ ১৭.০৪
রুয়েল মিয়া বরিশাল ১১ ৫৭৬ ২৭ ৫/৬৪ ২১.৩৩ ৩.৫৪ ৩৬.০৭
নাঈম হাসান চট্টগ্রাম ১৩ ৯৪৯ ২৭ ৫/৭৬ ৩৫.১৪ ৩.২৮ ৬৪.২২
আবু জায়েদ সিলেট ১০ ৪৬৫ ২৫ ৫/৩৭ ১৮.৬ ৩.৪৭ ৩২.১২
শুভাগত হোম ময়মনসিংহ ১২ ৬২১ ২৩ ৪/৮১ ২৭ ৩.৩৭ ৪৭.৯৫
রবিউল হক রংপুর ৪১৮ ২২ ৫/২৫ ১৯ ৩.১৯ ৩৫.৩৩
সানজামুল ইসলাম রাজশাহী ১০ ৪৭৬ ২২ ৫/১৮ ২১.৬৩ ৩.০৪ ৪২.৬৮
ইরফান হোসেন চট্টগ্রাম ৩৪৭ ২১ ৫/৩৮ ১৬.৫২ ৩.৫৫ ২৭.৯
আসাদুল্লাহ গালিব ময়মনসিংহ ৩৬৪ ২১ ৬/২১ ১৭.৩৩ ৩.০৩ ৩৪.২৮